• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেহের খবর বলি শোন রে মন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দেহের খবর বলি শোন রে মন

দেহের খবর বলি শোন রে মন।
দেহের উত্তর দিকে আছে বেশী
        দক্ষিণেতে আছে কম।।
দেহের খবর ন জানিলে
আপ্ততত্ত্ব কিসে মেলে
লাল জরদ সিয়া সফেদ
        বায়ান্ন বাজার এই চারি কোণ।।
আগে খুঁজে ধর তারে
নাসিকাতে চলে ফেরে
নাভি পদ্মের মূল দূয়ারে
        বসে আছে সর্বক্ষণ।।
আঠারো মোকামে মানুষ
যে না জানে সেহি তো বেহুস
লালন বলে, থাক রে হুস
        আদ্য মোকামে তার আসন।।


লালন-সঙ্গীত, পৃ. ১২৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দিল দরিয়ার মাঝে রে মন
Next Post:দেখ রে দিন কোথা হইতে হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑