• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিল দরিয়ার মাঝে রে মন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দিল দরিয়ার মাঝে রে মন

দিল দরিয়ার মাঝে রে মন
            ডুবিয়া দেখলে না।।
রসেতে উবিডুবি থাকে জল
ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল
            এক বিন্দু টলে না।
সেই ভাটার বেলায় গহীন জলে
            জল ‘পরে জল মানে না।।
সেই নদীর নালে খালে
আজব এক জাহাজ চলে
বৈসে ত্রিবেণীর কোলে
            চালায় জাহাজখানা।
দিবানিশি চালায় জাহাজ
            কখন সে ঘুমায় না।।
সেই নদীর ত্রিবেণীতে আজব এক ফুল ফুটেছে
সেই ফুল যার ভাগ্যে আছে
            ও ফুরায় তার বাসনা।
ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরে
            তাই লালন বলে, ও ফুলের পাহারা তিন জনা।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা
Next Post:দেহের খবর বলি শোন রে মন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑