• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছে আদি মক্কা এই মানব দেহে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আছে আদি মক্কা এই মানব দেহে

আছে আদি মক্কা এই মানব দেহে
           দেখ না রে মন চেয়ে।
দেশ-দেশান্তর দৌড়ে এবার
           মরিস্‌ কেন হাঁপিয়ে।।
করে অতি আজব ভাক্কা
গঠেছে সাঁই মানুষ-মক্কা
           কুদরতি নূর দিয়ে।
ও তার চার দ্বারে চার নূরের ইমাম
           মধ্যে সাঁই বসিয়ে।।
মানুষ-মক্কা কুদরতি কাজ
উঠছে রে আজগুবি আওয়াজ
           সাততলা ভেদিয়ে।
আছে সিংহ-দরজায় দ্বারী একজন
           নিদ্রাত্যাগী হয়ে।।
দশ-দুয়ারী মানুষ মক্কা
গুরুপদে ডুবে দেখ না
           ধাক্কা সামলায়ে।
ফকির লালন বলে, সে যে গুপ্ত মক্কা
           আমি ইমাম সেই মিঞে।
ওরে সেথা যাই 
           কোন পথ দিয়ে।।


বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪৩
কিছু গ্রন্থে স্তবক বিন্যাসে পার্থক্যসহ কিছু পাঠভেদ আছে। পরের বার তা দিয়ে দেয়া হবে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে
Next Post:আজব আয়না-মহল মণি গভীরে

Reader Interactions

Comments

  1. শিপন

    January 12, 2010 at 6:49 am

    শেষ থেকে ৩য় লাইনে মনে হয় ভুল আছে দয়া করে ঠিক করে দিন
    তাতে অনুরাগী লোক গানটি পড়ে বা বুঝে অনেক শান্তি পাবে।

    বিনয় বনত
    শিপন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑