• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে

অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয়, দৃষ্ট হয় না কেন তারে।।
           মাসে মাসে চন্দের উদয়
           আমাবস্যা মাস-অন্তে হয়
           সূর্যের অমাবস্যার নির্ণয়
                      জানতে হবে নেহাজ করে।।
           ষোল কলা হলে শচী
           তবে তো হয় পৌণমাসী
           পনরই পূর্ণিমা কিসি
                      পণ্ডিতেরা কয় সংসারে।।
           জানতে পারলে দেহ-চন্দ্র
           স্বর্গ-চন্দ্রের পায় সে খবর
           সিরাজ সাঁই কয়, লালন রে তোর
                      মূল হারালি কোলের ঘোরে।।


লালন-গীতিকা, পৃ. ২১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:এঁচড়
Next Post:আছে আদি মক্কা এই মানব দেহে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑