• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেও না আন্দাজী পথে মন-রসনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যেও না আন্দাজী পথে মন-রসনা

যেও না আন্দাজী পথে মন-রসনা।
দবোচে বিপাকে প’লে প্রাণ বাঁচবে না।।
            পথেরো পরিচয় করে
            যাও না মনের সন্দ মেরে
            লাভ-লোকসান বুঝের দ্বারে
                        যায় গো জানা।
            উজান ভেটান পথ দুটি
            দেখ ধেয়ান করে খাঁটি,
            দেও যদি মন গড়া ভাটি
                        কূল পাবা না।।
            অনুরাগের তরণী করো,
            ধার চিনে উজানে ধরো,
            লালন কয়, তবে করতে পারো
                        মন-ঠিকানা।।


লালন-গীতিকা, পৃ. ২৬-২৭;
কথান্তরঃ
যেও না আন্দাজী পথে মন-রসনা।
দবোচে বিপাকে পলে প্রাণ বাঁচবে না।।
            পথেরো পরিচয় করে
            যাও না মনের সন্ধ মেরে
            লাভ-লোকসান বুঝের দ্বারে
                        যায় গো জানা।
            উজান ভেটেন পথ দুটি
            দেখ ধেয়ান করে খাঁটি,
            দেও যদি মন-গড়া ভাটি
                        কূল পাবা না।।
            অনুরাগের তরণী করো,
            ধার চিনে উজানে ধরো,
            লালন কয়, তবে করতে পারো
                        মন-ঠিকানা।।

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
Next Post:যেখানে সাঁইর বারামখানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑