• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

যে পরশ পরশে, সে পরশ চিনে লে না।
সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা।।
            পরশমণি স্বরূপ গোঁসাই
            সে পরশের তুলনা নাই
            পরশীরে যে জন তাই
                        ঘুচিবে কঠোর যন্ত্রণা।।
            কুমীরেতে পরকে যেমন
            ধরায় সে আপন ধরণ
            স্ব-পরশে জানি রে মন
                        ওমনি মতো পরশনা।।
            ব্রজের ঐ জলদ কালো
            যে পরশে গৌর হলো
            লালন বলে মন রে চলো
                        জানিতে সেই উপাসনা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২৫;
‘লালন গীতিকা’য় (পৃ. ৫৩-৫৪) ধুয়ার ১ম চরণ “যে পরশের জোর যে পরশ, সে পরশ চিনিলে না।” এবং সঞ্চারীর ২য় চরণ “পরশে জানিবে মন এমনি যে পড়াশোনা।” -এরূপ পাঠভেদ আছে।
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে (পৃ. ২৯৫) ধুয়ার ১ম চরণ এভাবে লেখা হয়েছে, “যে পরশে স্পর্শে পরশ, সে পরশখানি চিনে লেনা।” এই গ্রন্থে সঞ্চারীর স্তবকটি এরূপঃ
            কুমুরে পতঙ্গ যেমন
            ধরাইল আপন চরণ
            সে পরশে জানে যে জন
            তেমনি তার উপাসনা

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে পথে এসেছ রে মন
Next Post:যেও না আন্দাজী পথে মন-রসনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑