• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিনা পাগালে গড়িয়া কাচি করছ নাচানাচি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বিনা পাগালে গড়িয়া কাচি করছ নাচানাচি

বিনা পাগালে গড়িয়া কাচি করছ নাচানাচি।
মনে মনে ভাবছ বুঝি, কামার বেটারে আমি ঠকাইছি।।১
            জানা যাবে এসব নাচন
            কাচিতে কাটবে না যখন
                        কারে করবি দুষি।
শুধু লোহায় কাটবে না ত টানবি মিছামিছি।।২
            পাগলের গোবধ আনন্দ
            মন রে তোমার সেহি ছন্দ
                        দেখে ধন্ধ আছি।
নিজ মরণ পাগল বোঝে, তাও তোমার নাই বুঝি।।
            জানা গেল এসব লীলে
            আপন পাকে আপনি প’লে
                        আরও মহাখুসী।
সিরাজ সাঁই বলে রে লালন, জ্ঞান হৈল তোর নৈরাশী।।৩


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ২২
কথান্তরঃ
১. ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি।
২. বোঁটা অস্ত্র টেনে কেবল মরছ মিছামিছি
৩. লালন বলে সঙ্গ গুণে জ্ঞান হৈল নৈরাশী
লালন সঙ্গীত, পৃ. ১১৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বাকির কাগজ গেল হুজুরে
Next Post:বিষয় বিষে চঞ্চল মন দিবা-রজনী

Reader Interactions

Comments

  1. Asifulislam

    February 20, 2023 at 7:04 pm

    I am so proud of your business and something.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑