• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাকির কাগজ গেল হুজুরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বাকির কাগজ গেল হুজুরে

বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শনম সন্তোষপুরে।।
          যখন ভিটেয় হও বসতি
          দিয়েছিলে খোস কবলতি
          হরদমে নাম রেখ স্থিতি
                    এখন ভুলেছে তারে।।
          আইন মাফিক নিরিখ দে না
          তাতে কেনে ইতরপনা
          যাবে রে মন যাবে জানা
                    জানা যাবে আখেরে।।
          সুখ পেলে হও সুখ-ভোলা
          দুখ পেলে হও দুখ-উতালা
          লালন কয়, সাধনের খেলা
                    কিছে জুত্‌ ধরে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৬
কথান্তরঃ
বাকির কাগজ গেল হুজুরে।
          কোনদিন মন তোর আসবে শনম 
                    সাধের অন্তঃপুরে।।
          যখন ভিটেয় হও বসতি,
          দিয়েছিলে মন খোস কবলতি
          তুমি হরদমে নাম রাখবে স্থিতি,
                    এখন ভুলে গিয়েছ তারে।।
          আইন-মাফিক নিরিখ দে না,
          ও মন তাতে কেনে ইতরপনা,
          যাবে রে মন যাবে জানা
                    জানা যাবে আখেরে।।
          সুখ পা’লে হও সুখ-ভোলা
          দুখ পা’লে হও দুখ-উতালা
          লালন কয় সাধনের খেলা
                    মন তোর কিছে জুত্‌ ধরে।।

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৭৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বল কারে খুঁজিব ক্ষেপা দেশ-বিদেশে
Next Post:বিনা পাগালে গড়িয়া কাচি করছ নাচানাচি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑