• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিনে দিনে হল আমার দিন আখেরি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দিনে দিনে হল আমার দিন আখেরি

দিনে দিনে হল আমার দিন আখেরি।
আমি ছিলাম কোথায়, এলাম কোথা
            আবার যাব কোথায় ভেবে মরি।।১
বসত করি দিবারাতে,
ষোল জন বোম্বেটের সাথে;
আমায় যেতে দেয় না সরল পথে,
            আমায় কাজে কাজে করে দাগাদারি।।২
বাল্যকাল খেলায় গেল;
যুবকাল কলঙ্ক হল;
আবার বৃদ্ধকাল সামনে এল,
            মহাকালে করলে অধিকারী।।৩
যে আশায় ভবে আসা,
তাতে হল ভগ্নদশা;
লালন বলে, হায় কি দশা,
            আমার উজাইতে ভেটেন প’ল তরী।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৭
লালন-গীতিকা, পৃ. ২৭৬
কথান্তরঃ ১. আমি কোথায় ছিলাম, কোথায় এলাম/সদায় ভেবে মরি।
২. তারা দেয় না যেতে সরল পথে/ পদে পদে করে দাগাদারী।
৩. বৃদ্ধকাল সামনে এল/ এবার মহাকাল হল অধিকারী।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:তুমি কার আজ কেবা তোমার এই সংসারে
Next Post:দেখ না মন, ঝকমারি এই দুনিয়াদারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑