• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি কার আজ কেবা তোমার এই সংসারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » তুমি কার আজ কেবা তোমার এই সংসারে

তুমি কার আজ কেবা তোমার এই সংসারে।
মিছে মায়ায় মজিয়ে মন কি কর রে।।
            এত পিরিত দন্তে জিহ্বায়
            কায়দা পেলে সেও সাজা দেয়;
            স্বল্পতে সব জানিতে হয়
                        ভাব-নাগরে।।
            সময়ে সকলি সখা
            অসময়ে কেউ দেয় না দেখা;
            যার পাপে সে ভোগে একা
                        চার যুগ রে।।
            আপনি যখন নাই আপনার
            কারে বল আমার আমার;
            সিরাজ সাঁই কয়, লালন তোমার
                        জ্ঞান নাহি রে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৫৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:জান না রে মন
Next Post:দিনে দিনে হল আমার দিন আখেরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑