• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন সমাজ কবে গো সৃজন হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এমন সমাজ কবে গো সৃজন হবে

এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান 
            জাতি গোত্র নাহি রবে।।
শোনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
            দূরে ঠেলে নাহি দেবে।।
আমির ফকির হয়ে এক ঠাঁই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রেহাই 
            ভবে কেহ নাহি পাবে।।
ধর্ম কুল গোত্র জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির 
            কেবা দেখায়ে দেবে।।


লালন মৃত্যু-শতবার্ষিকী স্মারকগ্রন্থ, পৃ. ১৫৭-৫৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:টক ছক্কা
Next Post:এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑