• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

টক ছক্কা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » টক ছক্কা

উপকরণঃ

  1. কুমড়ো – ২০০ গ্রাম
  2. আলু – ২টো
  3. পটল – ৪টে
  4. আস্ত ছোলা রাতভর ভেজানো – ১ টেবিল চামচ
  5. কাঁচা চিনে বাদাম – ৮/১০টা
  6. কাঁচা আম – ১ টা
  7. হিং – এক চিমটে
  8. পাঁচফোড়ন – আন্দাজমতো
  9. তেজপাতা – ২টো
  10. লঙ্কার গুঁড়ো – ১/৪ চা চামচ
  11. ধনে গুঁড়ো – ১ চা চামচ
  12. আদাবাটা – ১ ইঞ্চি পরিমাণ
  13. নুন, মিষ্টি – আন্দাজমতো
  14. ভাজা জিরের গুঁড়ো – ১/২ চা চামচ
  15. তেল – প্রয়োজনমতো

প্রণালীঃ

  1. ডুমো করে কাটা সবজি ডুবো তেলে ভেজে তুলে রাখুন।
  2. আমটাও ছোটো টুকরো করে কেটে তেলে একটু নেড়েচেড়ে তুলে রাখুন।
  3. এবারে অল্প তেলে পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা, ধনেগুঁড়ো, আদাবাটা দিন।
  4. চিনাবাদাম খোলায় ভেজে লাল খোসাটা ছাড়িয়ে হাত দিয়ে সামান্য ভেঙে দিন।
  5. ছোলা দিয়ে অল্প আঁচে সামান্য জলের ছিটে দিয়ে একটু কষে নিন।
  6. নুন, মিষ্টি দিন।
  7. ভাজা তরকারি দিন।
  8. ১/২ কাপ জল দিয়ে নিঢমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
  9. সবজি সিদ্ধ হয়ে এলে আমের টুকরো দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
  10. আম, তরকারি সব সুসিদ্ধ হয়ে তরকারি শুকনো শুকনো হবে।
  11. আঁচ থেকে নামিয়ে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে ঢাক দিয়ে রাখুন।
Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:নোনতা বিস্কুট
Next Post:এমন সমাজ কবে গো সৃজন হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑