• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর কি বসবো এমন সাধ বাজারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আর কি বসবো এমন সাধ বাজারে

আর কি বসবো এমন সাধ বাজারে।
জানি কোন সময় কি দশা হয় আমারে।।

সাধুর বাজার আনন্দময়
যেমন অমাবস্যায় পূর্ণ চন্দ্র উদয়।
              ভক্তি নয়ন যার,
              সে চাঁদ দৃষ্ট হয় তার,
ভব-বন্ধন জ্বালা যাইয় গো দূরে।।

দেবের দুঃসাধ্য পদে সে
সাধু নাম যার সত্যে ভাসে।
              পতিত পাবনী
              গঙ্গা জননী,
সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে।।
দাসের দাস ওরে দাসের যোগ্য নয়,

কি ভাগ্যে তে এলাম এই সাধু-সভায়
              (ফকির) লালন কয়,
              আমার ভক্তিশূন্য কায়,
আবার বুঝি পড়ি কদাচারে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১১৫২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আমি কোন সাধনে তারে পাই
Next Post:আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑