• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কোন সাধনে তারে পাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমি কোন সাধনে তারে পাই

আমি কোন সাধনে তারে পাই।
আমার জীবনের জীবন সাঁই।।
             সাধিলে সিদ্ধির ঘরে
             শুনেছি সেও পায় না তারে;
             সাধু যে ব্যক্তি
             পেলে যে মুক্তি
ও কে যাবে অমনি শুনি রে ভাই।।
             শাক্ত শৈব্য বৈরাগ্য ভাব
             তাতে যদি হয় চরণ লাভ;
             তবে দয়াময়
             কেন সর্বদায়
বিধি বলে দুষিবে তাই।।
             গেল না রে মনের ভ্রান্ত
             পেলেন না সে ভাবের অন্ত;
             কয় মূঢ লালন
             ভবে এসে মন
কি করিতে ওরে কি করে যাই।।


মুহম্মদ মনসুরউদ্দীন, ‘পল্লীগীতি সংগ্রহ’, ভারতবর্ষ, ফাল্গুন ১৩৩০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আমি কি দোষ দিব কারে রে
Next Post:আর কি বসবো এমন সাধ বাজারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑