• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি গৌর চাঁদকে পাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যদি গৌর চাঁদকে পাই

যদি গৌর চাঁদকে পাই,
গেল গেল এ ছার কুল,
তাতে ক্ষতি নাই।
জন্মিলে মরিতে হবে।
কুল কি কারো সঙ্গে যাবে
মিছে কেবল দুদিন ভবে
কুলের বড়াই।
কি ছার কুলের গৌরব করি
অকূলের কূল গৌরহরি
ভব-তরঙ্গের তরী
গৌর গোসাঁই৷
ছিলাম কুলের কুলবালা
কান্দে নিলাম আঁচলা-ঝোলা
লালন বলে, গৌর-বালা
আর কারে ডরাই।।

———–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১০৯; লালন-গীতিকা, পৃ. ২২৪-২৫; হারামণি, ৫ম খণ্ড পৃ. ১২০-২১, ৭ম খণ্ড, পৃ. ৩৮৫ (উভয় খণ্ডে কিছু পাঠভেদ আছে। যেমন অন্তরা : “আজ মলে কাল দুদিন হবে/কুল কারো সঙ্গে যাবে/মিছে দুই দিন ববে/এসে এ কুলের বড়াই৷”); বউিল কবি লালন শাহ, পৃ. ২৮২ ( এখানে অন্তরা ও সঞ্চারী স্থান-বদল করেছে।)।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মদিনায় রসুল নামে কে এল ভাই
Next Post:সকলি কপালে করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑