• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মদিনায় রসুল নামে কে এল ভাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মদিনায় রসুল নামে কে এল ভাই

মদিনায় রসুল নামে কে এল ভাই।
কায়াধারী হয়ে কেনে তার ছায়া নাই৷
কি দিব তুলনা তারে।
খুঁজে পাইনে এ সংসারে
মেঘে যার ছায়া ধরে
ধূপের সময়৷
ছায়াহীন যাহার কায়া
ত্রিভুবনে তার ছায়া
এ কথার মর্ম নেওয়া
অবশ্য চাই।
কায়ার শরীর ছায়া দেখি
যার নাই সেই লা-শরিকি
লালন বলে, তাও হয় কি
বলতে ডরাই।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩০; লালন-গীতিকা, পৃ. ১৩৭-৩৮



Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বড় রসিক বিনে কেবা তারে চিনে
Next Post:যদি গৌর চাঁদকে পাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑