• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডাক রে মন আমার হক নাম আল্লা বলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ডাক রে মন আমার হক নাম আল্লা বলে

ডাক রে মন আমার হক নাম আল্লা বলে।
ভেবে বুঝে দেখ
সকলি না হক
মোর আল্লার নামটি তাও ভুলিলে।
ভরসা নাই এ জিন্দেগানি
যেমন পদ্মপাতার পানি
পড়িবে টলে।
সুখের বাড়ি-ঘর
কোথায় রবে কার
হক না হক তাই কি বল সঙ্গে চলে।
ভবের ভাই-বন্ধু যারা
বিপদ দেখিলে তারা
পালাবে ফেলে।
কায় প্রাণেতে ভাই
আখের সুপদ নাই
ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষ-ডালে।
অকাজে দিন হল রে সাম
কখন নেবা সেই মধুর নাম
বাজার ভাঙ্গিলে।
পেয়েছিলে মন
দুর্লভ জনম
লালন কয়, এ জনম যায় বিফলে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৯; লালন-গীতিকা, পৃ. ৩১৮-১৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ঠিকের ঘরে ভুল পড়েছে মন
Next Post:তরিকতে দাখিল হলে সকল জানা যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑