• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঠিকের ঘরে ভুল পড়েছে মন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ঠিকের ঘরে ভুল পড়েছে মন

ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কিসে চিনবি রে মানুষ রতন।।
আপন খবর নাই আপনারে,
বেড়াও পরের খবর করে,
আপন খবর জানল পরে,
          পরকে চেনা যায় তখন।।
ছিলে কোথা এলে হেথা
নিরূপণ কি করিলি তা,
কি বুঝে মুড়ালি মাথা,
          পথের নাই তোর অম্বেষণ।।
যার সঙ্গে এই ভবে এলি
তারে আজ কোথায় হারালি,
সিরাজ সাঁই কয়, পেট শাখালি
          তাই লয়ে পাগল লালন।।


বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৮-০৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:জগৎ মুক্তিতে ভুলালে সাঁই
Next Post:ডাক রে মন আমার হক নাম আল্লা বলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑