• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশিতে স্বপন দেখলাম–চান্দ আসিয়া;

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নিশিতে স্বপন দেখলাম–চান্দ আসিয়া;
নিশিতে স্বপন দেখলাম–চান্দ আসিয়া;
আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া–
এগো, জাগিয়া না পাইলাম তারে
আমার নিদ্ৰা গেল ছুটিয়া–
শ্যাম-চান্দ আসিয়া।।
আর ভাবি যারে–হয় না দেখা,
সে বন্ধু, মোর রইল এক গো
এগো, কমলচরণ ইন্দরের মাঝে
ও সই, গোল আনল জ্বালাইয়া—
শ্যাম চান্দ আসিয়া।।
আর ভাইবে রাধারমণ বলে,
শুনো গো সখী–তোমরা সবে :
এগো, ধাকধাকাইয়া জ্বলছে আনল
আমার শ্যামবন্ধুর লাগিয়া–
শ্যাম চান্দ আসিয়া।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী
Next Post:নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑