• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী
ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী
চরণ চলে না গৃহে অবশ্য হইলাম নাকি।।
প্ৰাণটি রইল তার কাছে গো শুধু দেওয়া মাত্র বাকি।
এগো মণিহারা ফণির মতো কেমনে গৃহে থাকি।।
জ্বালায় জ্বলিত অঙ্গ গো এগো প্ৰাণসখী।
ওরে এমন বিচ্ছেদের আগুনে আর কত দিন থাকি।।
ভাবিয়া রাধারমণ বলে গো শুন গো প্ৰাণসখী
এগো হৃদপিঞ্জিরায় পোষা পাখি উড়িয়া গেল নাকি।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
Next Post:নিশিতে স্বপন দেখলাম–চান্দ আসিয়া;

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑