• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
কি গুণ জানে নন্দের কালা আমরা না জানি
দেহ থইয়া মন নিলো প্ৰাণ লইয়া টানাটানি।
জীবন সংশয় সখী দংশিল নাগিনী
সরল প্রেমে গরল কইলো এমন আগে না জানি
ভাইবে রাধা রমণ বলে মনে অনুমানি
তোরা সবে পাইলে কৃষ্ণ আমায় নে সঙ্গিনী।

পাঠান্তর : হা : কলঙ্কিনী > কাঙালিনী; দেহ > শুধু দেহ > গরলকৈল >দাগ দিল; পাইলে > পাইলায়।
তী: কলঙ্কিনী > কাঙালিনী; দেহ > সুধা দেহ; দংশিল> ডিংশিল; নাগিনী > নাগুনি; গরল কৈল > দাগ দিল; ভাইবে রাধারমণ বলে গোসাঁই > রাধারমণ বলাইন গো, তোরা সবে … কৃষ্ণ > তুমরা সভে পাইলায় কৃষ্ণ গো।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে
Next Post:প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিল মনপ্ৰাণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑