• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে
প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে।ধু
রাধা বৈলে বাজল বাঁশি শ্যামের বাঁশি কি মোহিনী জানে। চি
চল চল প্ৰাণ সই গো যমুনা পুলিনে
নয়ন ভরি হেরাব হরি এই সাধ মনে
শ্যামের বাঁশির ধ্বনি উন্মাদিনী শুনে
শুনি গৃহে থাকি বল কেমনে।।১।।
কে যাবে কে যাবে সই শ্যাম দরশনে
অধৰ্য হইয়াছে প্ৰাণ ধৰ্য না মানে
মনে লয় উড়িয়া যাই বিধি পাখা না দিল কেনে।।২।।
শ্যাম অনুরাগে রাই রঙ্গিনী সঙ্গিনীর সনে
গজেন্দ্ৰ গমনে ধনি কদম্ব কাননে।
কাখে কুম্ভ হস্তে ঝারি কহে শ্ৰী রাধারমণে।।৩।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:তরুমুলে শ্যামরূপ হেরিলাম তরুমুলে
Next Post:প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑