• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দ মগন গৌরহরি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আনন্দ মগন গৌরহরি
আনন্দ মগন গৌরহরি
প্রেমে ভাসাইল নদীয়াপুরী।।
রাধাভাবকান্তি অঙ্গেতে পৈরি
রাধাপ্ৰেমখণ শোধিতে হরি।।
নিতাই সহ অদ্বৈত ত্রিপুরারি
গদাধর দাস প্ৰেমালহরী।।
রামানন্দ ঘোষ প্ৰেম সঞ্চারি
জগতে বর্ষিল ভক্তির বারি।
চৌষট্টি মোহন্ত ব্ৰজের নারী।
রূপসনাতন প্ৰেমভিখারী।।
চণ্ডীদাসাদি রসিক বিস্তারী
সর্বগুরুগণ বন্দনা করি।।
অকুলপাথারে নাহিক তরী
গুরুকৃপা বিনে কেমনে সারি।।
শ্ৰীগুরু গৌরাঙ্গ করুণা করি
তারো শ্ৰীরাধারমণ ভিখারী।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:আজি কি আনন্দ রে ভাই, কি আনন্দ
Next Post:শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑