• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া।।ধু।।
সাধন ভজন জানিনা আমি আছি বোকা হইয়া
তুমি আসিয়া করবায় দয়া এই ভরসা লইয়া।
আইজ অইবায় কাইল আইবায় মনেতে করিয়া
দৃঢ় ভাবে আছি আমি ভরসা করিয়া।
তুমি যদি নাই আসো অপার। দয়া করিয়া
আমার মত ঘোর পাপীরে কে নিবে তরাইয়া
ভাবিয়া রাধারমণ বলে বন্ধু বিনোদিয়া
দয়া করি আইসো বন্ধু অধম জানিয়া।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:আনন্দ মগন গৌরহরি
Next Post:শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑