• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পদসেবা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » পদসেবা

পদসেবা

রবীন্দ্ৰনাথ ১৯২৬ সালে একবার ঢাকায় গিয়েছিলেন। একদিন কবি নদীতে তুরাগ বোটে আরামকেদারায় বসে আছেন। কয়েকজন মেয়ে তাকে ঘিরে বসে। তারা কবির কাছে গান শিখছিল। কবি তাদের ‘বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো’ গানটি শেখাচ্ছিলেন। গান শেখানোর শেষে কবি মজা করে হেসে বললেন, ‘দেখো তোমার যেন গেয়োনা–বেদনায় ভরে গেছে পেয়ালা।’

কবির কথা শুনে মেয়েরা হেসে উঠল। এর কিছুক্ষণ পরে কবি হাসতে হাসতে মেয়েদের উদ্দেশ্যে বললেন, ‘না, ঢাকাই মেয়েরা দেখছি একদম কাজের নয়। কিন্তু হ্যাঁ, ঢাকাই মশারা বড়ই কাজের। কেমন সুন্দর নিরলসভাবে পদসেবা করছে।’

মেয়েরা কবির কথার অর্থ বুঝল ও হাসতে হাসতে কবির পদসেবা করতে লাগল।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:আলখাল্লা
Next Post:কবীন্দ্ৰ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑