• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলখাল্লা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » আলখাল্লা

আলখাল্লা

রবীন্দনাথ শান্তিনিকেতনে সচরাচর আলখাল্লা পরতেন। একবার এক বিখ্যাত ব্যক্তি শান্তিনিকেতনে আসায় তার সৌজন্যে কবি ধুতি চাদর পরেন। সুপুরুষ কবিকে ঐ সাজে সুন্দর দেখাচ্ছিল। আশ্রমের সবাই খুশি, কবিকে নতুন সাজে দেখে।

এর কিছুদিন পরে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কবিকে বলেন, ‘সেদিন ধুতি চাদরে আপনাকে দারুণ লাগিছিল, গুরুদেব। আপনি কোন ধুতিচাদর পরেন না? ওতে কিন্তু আপনাকে বেশ মানায়, এবার থেকে মাঝে মাঝে ধুতি চাদর পরবেন।’

এ কথা শুনে কবি হেসে বলেন, ‘তোমরা আমাকে ওরকম বাড়িয়ে বল, আর ধুতি পারব কী? ওতে বড় ল্যাঠা, ধুতি কোঁচাও রে, পাট করো রে, ওই দুঃখেই ধুতির বদলে বালিশের ওয়াড়গুলো পরে থাকি, এতে কোনো ঝামেলা নেই।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ব্রাইড মাদার
Next Post:পদসেবা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑