• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছবি আঁকা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ছবি আঁকা

ছবি আঁকা

শান্তিনিকেতনে একদিন সকালবেলায় রবীন্দ্রনাথ ছবি আঁকছেন। পাশে দাঁড়িয়ে শান্তিনিকেতনের পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী মন দিয়ে ছবি আৗকা দেখছেন। আকা শেষ হতে বিধুশেখর রবীন্দ্রনাথকে জিগ্যেস করলেন, ‘শুরুদেব, এত কাজকর্ম, লেখাপড়ার মাঝে আপনি কী ভাবে ছবি আকিতে শিখলেন?’

রং-তুলি গোছাতে গোছাতে রবীন্দ্রনাথ মজা করে উত্তর দিলেন ‘মা সরস্বতী প্রথমে আমাকে নিজের লেখনীটি দিয়েছিলেন একপ্রকার দয়া করেই। তারপর দীর্ঘদিন কেটে গেল। তখন তিনি ভাবলেন, না কাজটা অসম্পূর্ণ থেকে গেছে, সম্পূর্ণ করতে হবে। তাই তিনি নিজের তুলিকাটিও আমাকে দান করে গেলেন। এই সেই তুলি।’ –বলে রবীন্দ্রনাথ একটি তুলি হাতে নিয়ে বিধুশেখরকে দেখালেন। বিধুশেখর তো রবীন্দ্রনাথের মুখে এই রকম কথা শুনে অবাক!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:চাপকান
Next Post:হাতি কেনা দেখে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑