• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাপকান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » চাপকান

চাপকান

রবীন্দ্রনাথ একবার মংপুতে গিয়ে বিখ্যাত লেখিকা মৈত্ৰেয়ী দেবীর বাড়িতে অতিথি হয়ে ছিলেন। কবি সেখানে সবাইকে সৰ্ব্বক্ষণ মাতিয়ে রাখতেন। একদিন সবার সামনে গান গাওয়া শেষ করে হঠাৎ দু’হাত দিয়ে নিজের দু’কান চেপে বললেন, ‘বলো দেখি, এটা কী?’

সকলেই অবাক! কোথাও কিছু নেই। তবু গুরুদেব এ কথা জিগ্যেস করছেন কেন? মৈত্ৰেয়ী দেবী বললেন, ‘কিছুই তো নেই, গুরুদেব, আপনি নিশ্চই হেঁয়ালি করছেন, তাই না?’

রবীন্দ্ৰনাথ এবার হেসে বললেন, ‘উহু, হেঁয়ালি নয়, তবে এটাও ঠিক, জানতাম চট করে তোমরা বলতে পারবে না। একটু ভাবো,‌ ভেবে বলো।’

কিন্তু কেউই বলতে পারলেন না। তখন রবীন্দ্ৰনাথ হাঃ হাঃ করে হেসে বললেন, ‘দেখিছে না, এটা হচ্ছে চাপকান।’

এ কথা শুনে এবার সবাই হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:বাঁদর
Next Post:ছবি আঁকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑