• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দণ্ড নিতে হবে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » দণ্ড নিতে হবে

শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখে পাঠালেন, ‘আপনি আজকাল কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ। এ জন্য কাল বিকেলে আমার বাড়িতে এসে আপনাকে দণ্ড নিতে হবে।’
নেপালবাবু খুব দুশ্চিন্তায় পড়লেন। চিন্তায় চিন্তায় রাতে তাঁর ঘুম হলো না। সকাল হতেই তিনি ছুটলেন গুরুদেবের কাছে। বসার ঘরে তটস্থ হয়ে বসে ছিলেন নেপাল। না জানি কী ভুলের জন্য আজ কী দণ্ড পেতে হয়!
মোটা একটা লাঠি হাতে ঘরে প্রবেশ করলেন রবিঠাকুর। নেপালবাবু ভাবলেন, দণ্ড হিসেবে বোধ হয় এ যাত্রা লাঠির বাড়িই খেতে হবে!
কবি লাঠিটি নেপালবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘এই নিন আপনার দণ্ড। সেদিন যে আমার বাড়িতে এসে ফেলে গেছেন, তা একদম ভুলে বসে আছেন!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:গল্পের মধ্যে কটা বিয়ে
Next Post:নিম তিতা নিষিন্দা তিতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑