• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিম তিতা নিষিন্দা তিতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নিম তিতা নিষিন্দা তিতা

নিম তিতা নিষিন্দা তিতা,
তিতা পানের খয়ের
তাহার চাইতে অধিক তিতারে
দুই সতীনের ঘর।

পৌষ মাসে পিঠা মিঠা
আর মিঠা পান
তাহার চাইতে অধিক মিঠারে
বৌয়ের ছেড়া কাঁথা খান।

চিনি মিঠি, মিষ্টি মিঠা
মিঠা দুধের সর
তাহার চাইতে অধিক মিঠারে
বৌয়ের নরম হাতের চড়।

মেসোর চাইতে মাসী বড়
পাঠার চাইতে খাসী
তাহার চাইতে অধিক বড়রে
বৌয়ের থোবড়া মুখের হাসি।

Category: ফোক গান
Previous Post:দণ্ড নিতে হবে
Next Post:রুশ মিশালি – সেপ্টেম্বর ০৩, ২০১২

Reader Interactions

Comments

  1. T MAHMUD

    April 6, 2025 at 12:11 am

    নিষিন্দা মানে কি?

    Reply
    • বাংলা লাইব্রেরি

      April 6, 2025 at 11:21 am

      ঔষধিগুণে সমৃদ্ধ এক ধরনের উদ্ভিদ।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑