• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাবাভাবি – ভ্লাস পশাতাই

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » সান্তা সিং/বান্তা সিং » ভাবাভাবি – ভ্লাস পশাতাই

আমি ভাবি।
সে ভাবে।
তারা ভাবে।
আমরা ভাবি।

আমি ভাবি যে আমি ভাবি। সে ভাবে যে সে ভাবে।
তারা ভাবে যে তারা ভাবে। আমরা ভাবি যে আমরা ভাবি।
প্রত্যেকেই ভাবে যে শুধু সে-ই ভাবে।
একেবারে সার্বিক চিন্তা-মহামারি। বিশ্বব্যাপী বুদ্ধিমত্তার চুলকানি।
আমি ভাবি, কী নিয়ে ভাবা যায়? সে ভাবে, কী নিয়ে ভাবা যায়? সবাই ভাবে, কী নিয়ে ভাবা যায়?
আমরা ভাবি, কী নিয়ে ভাবা যায়, যাতে সবাই ভাবে যে আমরা ভাবি।
তারা ভাবে, আমরা তাদের হয়ে ভাবি। আমরা ভাবি, তারা আমাদের হয়ে।
এ কারণে আমরা কিছু নিয়েই ভাবি না।
কেউ কিছু নিয়ে ভাবে না।
সবাই শুধু ভাবে, কী করে কিছু না ভাবা যায়। কারণ, তারা ভাবে, অন্য কেউ তাদের হয়ে ভাবে।
আমি তার দিকে ইঙ্গিত করি, সে আমার দিকে।
তারা আমাদের দিকে ইঙ্গিত করে, আমরা তাদের দিকে।
সবাই পরস্পরের প্রতি ইঙ্গিত করে।
ফুটন্ত পানির মতো গাত্রদাহ সকলের: ‘ভাবছেন, কিছু না ভাবা খুব সহজ?
চারপাশে বিপুল উদ্বেগ। মগজে চিড় ধরছে, ঠিক যেন বরফ।
বরফ যখন গলবে, তখন বসন্তকাল…’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব, সান্তা সিং/বান্তা সিং
Previous Post:মানসিক স্থিতি – সের্গেই ভদলোজকা
Next Post:শিষ্টাচারের রীতিনীতি – ভ. জিলিনস্কাইতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑