• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানসিক স্থিতি – সের্গেই ভদলোজকা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » মানসিক স্থিতি – সের্গেই ভদলোজকা

উন্মাদ, অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত এক লোক তার শিকারের হাতে পেরেক গাঁথছে, আর হাসছে হা-হা করে। ওদিকে আর্তনাদ করছে শিকার-পুরুষটি। খ্যাপাটে লোকটি থেকে থেকেই বিদ্যুতের তার দুই হাতে ধরে ঠেকাচ্ছে শিকারের শরীরে। তারপর জ্ঞান হারানোর ঠিক আগমুহূর্তে সে তার গায়ে ঢেলে দিল ফুটন্ত পানি। এরপর চুল ছিঁড়তে শুরু করল তার মাথা থেকে। লাফাল তার পেটের ওপরে দাঁড়িয়ে, হিস্টিরিয়াগ্রস্তের মতো হাসল, সবশেষে তার গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত মশাল
এগিয়ে ধরল তার শরীরের দিকে।
‘যাক, নার্ভটা ঠান্ডা হলো অবশেষে,’ স্কুল শেষে ঘরে ফিরে একটা থ্রিলার মুভি দেখে ভাবল স্কুলশিক্ষক। তারপর টিভি বন্ধ করে শুয়ে পড়ল।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:গুণীজন কহেন – আগস্ট ০৬, ২০১২
Next Post:ভাবাভাবি – ভ্লাস পশাতাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑