• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রহস্যভেদ – আর্কাদি ইনিন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » রহস্যভেদ – আর্কাদি ইনিন

‘কাজে আসতে একদিনও দেরি হয়নি তার’, বলল লোকতিয়েভ। ‘এমনকি সোমবার বা কোনো উৎসবের পরের দিনও।’
‘বড়ই অদ্ভুত ব্যাপার’, চিন্তিত মনে হলো কার্পুখিনকে।
‘বললেই হলো!’ বিশ্বাস করল না সিওমিন।
‘সবচেয়ে বড় ব্যাপার হলো এই’, আবার বলল লোকতিয়েভ, ‘সে কাজ ছেড়ে সিগারেট ফুঁকতে ওঠে না একবারও, কাজের সময় ফুটবল-হকি নিয়ে একটা কথাও বলে না, লাঞ্চ ব্রেকের বেল বাজার পরেই শুধু সে বুফেতে যায়।’
‘বড়ই অদ্ভুত ব্যাপার’, চিন্তিত মনে হলো কার্পুখিনকে।
‘বললেই হলো!’ বিশ্বাস করল না সিওমিন।
‘শুধু ভেবে দেখুন’, কথা চালিয়ে গেল লোকতিয়েভ, ‘ভুয়া কৈফিয়ত সে দেখায়নি একবারও, তার কারণে কাজ থেমে ছিল এমন ঘটনাও ঘটেনি, সমস্ত দায়িত্ব সে নিখুঁতভাবে পালন করেছে।’
‘বড়ই অদ্ভুত ব্যাপার’, চিন্তিত মনে হলো কার্পুখিনকে।
‘বললেই হলো!’ বিশ্বাস করল না সিওমিন।
‘অবাক হওয়ার কিছু নেই। ব্যাটাকে ধরতে হবে’, বলল মেজর লোকতিয়েভ।
‘সে আমাদের লোক নয়’, বলল ক্যাপ্টেন কার্পুখিন।
‘আমাদের লোক ওভাবে কাজ করে না’, সমর্থন জানাল লেফটেন্যান্ট সিওমিন।
এক ঘণ্টা পরে গ্রেপ্তার করা হলো বিদেশি গুপ্তচরটিকে।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:ভীষণ অন্যায়
Next Post:রুচি – গ্রিগোরি ক্রোশিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑