• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাছ ধরা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » মাছ ধরা

নদীর এক পাড়ে বসে মাছ ধরছে বানর। অন্য পাড়ে কুমির রোদ পোহাচ্ছে শুয়ে। তার চোখ বানরের দিকে। সে ভাবছে, ‘এখন সাঁতরে যাব বাঁদরটার কাছে, জিজ্ঞেস করব, “মাছ কি ধরা পড়ছে দু-একটা?” যদি বলে পড়ছে, আমি বলব, “অমন কুৎসিত চেহারা দেখে মাছগুলো তো ভয়েই ধরা দেবে!” আর যদি বলে পড়ছে না, তাহলে বলব, “এত বিটকেলে চেহারা দেখলে মাছ কি আর ধরা দেয়…”।’
সফল পরিকল্পনার তৃপ্তিতে উৎফুল্ল কুমির সাঁতরে গেল বানরের কাছে, জিজ্ঞেস করল, ‘কী হে, বাঁদর ভায়া, মাছ ধরা পড়ছে দু-একটা?’
বানর জবাব দিল, ‘এমন বিদ্ঘুটে চেহারার প্রাণী পানিতে সাঁতরে বেড়ালে মাছেরা কি আর থাকে আশপাশে?’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:আপনার জন্য খাবার
Next Post:ফটোকপি করার পর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑