• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনার জন্য খাবার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » আপনার জন্য খাবার

আরশোলা দূর করতে কোনো পদক্ষেপই সফল হয়নি বলে অতিষ্ঠ হয়ে ওঠা এক লোককে তার বন্ধু পরামর্শ দিল, ‘রান্নাঘরে ঢুকে জোরে জোরে বলবে, “ঘরে কোনো খাবার নেই, ঘরে কোনো খাবার নেই।” দেখবে আরশোলাগুলো সব একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে।’
বন্ধুর কথামতো কাজ করে সে ফল পেল। সব আরশোলা তার বাড়ি থেকে বেরিয়ে গেল। খুশিমনে ঘুমাতে গেল সে। রাতে ঘুম ভাঙল কিসের যেন সুড়সুড়িতে। তাকিয়ে দেখল, আরশোলাগুলো ফিরে এসেছে। তাদের সর্দার এক টুকরো রুটি হাতে নিয়ে তাকে বলছে, ‘এই যে ভাই, উঠুন। আপনার জন্য খাবার নিয়ে এসেছি।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:মেয়েলি যুক্তি
Next Post:মাছ ধরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑