• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদির পাকামো

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » হৃদির পাকামো

আমার ভাইয়ের মেয়ে হৃদিতা। বয়স আড়াই বছর। কানাডা থেকে বেড়াতে এসেছে। একদিন ওদের বাসায় গেলে ফেরার সময় ও আমার সঙ্গে আসার জন্য বায়না ধরে। আমি বললাম, রাহা-আভা (আমার দুই মেয়ে) তো বাসায় নেই।
: ওরা কোথায়?
: ওরা তো স্কুলে।
: আমি স্কুলে যাব।
: স্কুল অনেক দূরে। তুমি যেতে পারবে না।
: তাহলে তোমার সঙ্গে বাসায় যাব।
: হূদুমণি, আমাদের বাসার দারোয়ান তালা লাগিয়ে চলে গেছে। দারোয়ান যখন আসবে তখন তোমাকে নিয়ে যাব।
আসলে তখন হূদিকে আনা সম্ভব ছিল না। যা-ই হোক, পরদিন সন্ধ্যায় আমার এক বোনের সঙ্গে ওর কথোপকথন শুনতে পেয়ে দরজার কাছে আসতেই কলবেল বাজল। দরজা খুলেই ওকে কোলে নিলাম। আমার বোন তখন বলল, সিঁড়ি দিয়ে ওঠার সময় হূদি তাকে মুখ চেপে ধরে বলছে, আস্তে কথা বলো। ওরা শুনলে বলবে ‘ঘরে তালা’।

শাহীন আখতার
মিরপুর, ঢাকা।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বিশ্ব চ্যাম্পিয়ন
Next Post:দিদি কুতু…

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑