• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিজের নাম সার্থক করতে রোমান্টিক গান গাই—হূদয় খান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » নিজের নাম সার্থক করতে রোমান্টিক গান গাই—হূদয় খান

হূদয় নিয়ে কারবার তাঁর। কথা, সুর, গানে হূদয়ের বাজনা বাজে। এবারের রস+আলোতে হূদয়ের কথা ব্যক্ত করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হূদয় খান। সঙ্গে ছিলেন তৌহিদা শিরোপা

হূদয় কী খান?
 নিয়মিত বাবার বকা খান।
হূদয় কীভাবে মিক্স হলো?
 সুর মেশাতে গিয়ে।
রেগে গেলে কী করেন?
 অন্যকেও রাগিয়ে দেই।
হূদয় দাড়ি রাখেন কেন?
 বড় হতে ইচ্ছে করে যে।
সুমোকুস্তি প্রতিযোগিতায় পাঠানো হলে কী করবেন?
 অবশ্যই দেশের জন্য পুরস্কার জিতে আনব।
হূদয় ঢিলেঢালা প্যান্ট পরেন কেন?
 যাতে মোটা দেখায়।
প্রেমের প্রস্তাব পেলে কী করেন?
 আম্মুকে বলে দেই।
পাশের বাড়ির মেয়েটিকে কী বলেন?
 চাই না মেয়ে তুমি অন্য কারও হও।
শুধু রোমান্টিক গান কেন গান?
 নিজের নাম সার্থক করতে।
হূদয় খান কখন বাবা রিপন খানের অবাধ্য হন?
 যখন মেয়েদের সঙ্গে ঘুরতে দিতে চান না।
বিয়ে করবেন কবে?
 ছি! কী যে বলেন না! এখনো আমি কত ছোট!
ভালোবেসে গেলাম শুধু—
 উপহার পাবার আশায়।
কে দেখতে বেশি সুন্দর? শাকিব খান, আমির খান, শাহরুখ খান নাকি হূদয় খান?
 অবশ্যই আমি, তা আর বলতে। চেহারা ভালো বলেই তো অভিনয়ে না গিয়ে গানের লাইনে এসেছি।
ভবিষ্যতে কী হতে চান?
 ড্রাইভার (কিসের ড্রাইভার সেটা আপাতত রহস্যই থাকুক)।

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২২, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:জগৎপারাবারের তীরে
Next Post:অভি-ধানাই পানাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑