• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোল খাব কোত্থেকে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » গোল খাব কোত্থেকে

নতুন মৌসুমে দল গোছাতে শুরু করেছে শহরের ফুটবল দলগুলো। সাক্ষাত্কার পর্বে নতুন নতুন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছেন ম্যানেজার, কোচসহ দলের অনেক হর্তাকর্তা। লিগের সবচেয়ে টাকাওয়ালা দলটিতে ভেড়ার আশায় গ্রাম থেকে এক গোলরক্ষক এসেছেন শহরে। ম্যানেজার তাঁকে জিজ্ঞেস করলেন, ‘কত হলে খেলবেন আপনি?’ গোলরক্ষক খানিক ভেবে বললেন, ‘তিন লাখের নিচে হলে খেলব না।’ ম্যানেজার চোখ কপালে তুলে বললেন, ‘বলছেন কী আপনি! এত টাকা আমরা আপনাকে দেব কেন? কত ভালো ভালো গোলরক্ষক পড়ে আছে, দেখেন গে।’
‘ভালো গোলরক্ষক আছে মানছি, কিন্তু জীবনে তারা কত গোল হজম করেছে, তার হিসাব রাখেন? অথচ এই আমি, জীবনে একটা গোলও খাইনি।’ সব শুনে কোচ তো দারুণ অবাক, ‘আপনি বলছেন, এ পর্যন্ত আপনি একটা গোলও খাননি! কী করে সম্ভব এটা? নির্ঘাত্ গুলপট্টি।’ গোলরক্ষকের মেজাজ চটে গেছে, টেবিলে থাবা মেরে তিনি বললেন, ‘দেখুন, না জেনে না বুঝে কোনো কথা বলবেন না। জীবনে একটাও ফুটবল ম্যাচ খেলিনি আমি, গোল খাব কোত্থেকে শুনি!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:চক্ষুবিশেষজ্ঞ
Next Post:অন্তর দিলাম বিছাইয়া বইসা লওনা জিরাইয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑