• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চক্ষুবিশেষজ্ঞ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » চক্ষুবিশেষজ্ঞ

একের পর এক ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে দল, সবাই দোষ দিচ্ছে গোলরক্ষককে। বেচারা গোলরক্ষকও অন্য সবার মতো গোল খেতে খেতে নাজেহাল। মন-টন খারাপ, তাই পার্কে বসে এক দিন হাওয়া খাচ্ছিল সে। হঠাত্ এক বুড়োমতো লোক এসে কাঁধে হাত রাখে তার, ‘বাবা, আমি তোমার অনেক খেলাই দেখেছি। আমার মনে হয়, তোমার এমন খারাপ পারফরম্যান্সে আমি তোমাকে সাহায্য করতে পারি।’ খুশিতে ঝলমল করে ওঠে তার মুখ, বুকে আনন্দের ঢেউ। গা ঝাড়া দিয়ে সে বলে, ‘ওহ্, চাচা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই ফুটবল কোচ?’ বুড়ো ফোকলা দাঁতে হাসেন, বলেন, ‘নারে বাবা, আমি ফুটবল কোচ নই, চক্ষুবিশেষজ্ঞ!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:মিস করবে
Next Post:গোল খাব কোত্থেকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑