• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছাতাটাও আপনার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ছাতাটাও আপনার

হোটেল থেকে নাশতা সেরে এক লোক বেরিয়ে যাচ্ছে। আরেক লোক তখন ম্যানেজারকে একটা বিশ টাকার নোট দিয়ে বিল মিটাচ্ছিল। নোটটার কোনায় একটা লাল দাগ আছে এটা প্রথম লোকটি লক্ষ করল। তারপর মৌরি চিবাতে-চিবাতে সে বেরিয়ে যাবার উপক্রম করল।
ম্যানেজার ডেকে বলল, এই যে ভাই, বিল দিয়ে যান।
: বিল তো দিয়েছি। দেখেন ড্রয়ারে লাল দাগওয়ালা একটা বিশ টাকার নোট আছে। ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই ড্রয়ারে লাল দাগওয়ালা একটা বিশ টাকার নোট। ভাবল হয়তো তার ভুল হয়েছে।
তখন বর্ষাকাল। কাউন্টারের পাশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরো খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বলল, এখন বলুন যে এই ছাতাটাও আপনার।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ষাট মাইল স্পিডে সাইকেল
Next Post:গ্ল্যামারের দিকে নজর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑