• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ষাট মাইল স্পিডে সাইকেল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ষাট মাইল স্পিডে সাইকেল

এক তরুন সাইকেলে চড়ে যাচ্ছিল। হঠাৎ তার সাইকেলের চেইনটা ছিঁড়ে গেল। কী করবে ভাবছে। এমন সময় তার বন্ধু গাড়ি চালিয়ে সেখানে উপস্থিত হল এবং বিপদগ্রস্থ বন্ধুকে সাইকেলে চড়তে বলে সাইকেলটা একটা সরু দড়ি দিয়ে গাড়ির পিছনের দিককার বাম্পারের সঙ্গে বেঁধে নিল। তারপর আস্তে আস্তে গাড়ি চালাতে লাগল। ইতোমধ্যে এক আধুনিকা একটি স্পোর্টস কার চালিয়ে তার গাড়িকে ওভারটেক করে চলে গেল। গাড়ি চালক বন্ধু সবকিছু ভুলে মেয়েটিকে পেছনে ফেলার চেষ্টায় স্পিড বাড়িয়ে দিল। সাইকেলে আরোহী বন্ধু বিপন্ন হয়ে ঘন ঘন বেল দিতে লাগল। এ অবস্থায় তারা একটি পুলিশ-বক্স অতিক্রম করল। সেই পুলিশ বক্স থেকে একজন পরবর্তী পুলিশ-বক্সে ফোন করল- হাইওয়ে দিয়ে একটি মেয়ে ষাট মাইল স্পিডে একটা টয়োটা চালাচ্ছে- ওকে ছেড়ে দাও। ওদের পেছনে আরেক ছোকরা ষাট মাইল স্পিডে সাইকেল তো চালাচ্ছেই-তারপরই সাইড দেবার জন্য ঘন ঘন বেল বাজাচ্ছে- ওই ছোকরাকে ধর।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:তারকাদের জীবনী
Next Post:ছাতাটাও আপনার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑