• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনে করি আমাদের হাতে…

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » মনে করি আমাদের হাতে…

এক পদার্থবিজ্ঞানী, এক রসায়নবিদ আর এক গণিতবিদ জাহাজ দুর্ঘটনায় এক জনমানবহীন দ্বীপে আটকা পড়লেন। সৌভাগ্যক্রমে তাঁরা জাহাজে রাখা একটি খাবারের বাক্স উদ্ধার করতে পেরেছেন। সমস্যা হলো, ধাতব বাক্সটা কীভাবে ভাঙা যায় তা বুঝতে পারছেন না। তিনজনই চিন্তা করতে লাগলেন, সমস্যাটার কীভাবে সমাধান করা যায় তা নিয়ে।
পদার্থবিজ্ঞানী হিসাব করছেন, বাক্সের কোন দিকে বল প্রয়োগ করলে সর্বনিম্ন বল লাগবে, কীভাবে বল প্রয়োগ করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে ইত্যাদি। কোনো লাভ হলো না।
রসায়নবিদ খুঁজছেন দ্বীপে কী কী পদার্থ পাওয়া যায় এবং তা দিয়ে কোনো এক্সপ্লোসিভ তৈরি করা যায় কি না, যাতে বাক্সটা ভাঙা যায়। তিনিও কিছু করতে পারলেন না।
গণিতবিদকে দেখা গেল, এক গাছতলায় নিবিষ্ট মনে চিন্তা করছেন। হঠাত্ লাফ দিয়ে দাঁড়ালেন এবং চেঁচিয়ে উঠলেন, পেয়েছি… পেয়েছি!
সবাই সচকিত হয়ে তাঁর দিকে তাকাল। গণিতবিদ বলা শুরু করলেন, মনে করি আমাদের হাতে একটা কুড়াল আছে…।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:মেডিকেল ছাত্রের মুখস্থবিদ্যা
Next Post:আমি প্যাসকেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑