• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেডিকেল ছাত্রের মুখস্থবিদ্যা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » মেডিকেল ছাত্রের মুখস্থবিদ্যা

একদল বিশেষজ্ঞকে প্রশ্ন করা হলো, ৪×৪-এর মান কত?
প্রকৌশলী তাঁর প্রাচীন গণনাকারী যন্ত্র স্লাইডরুল ঝেড়ে-মুছে কয়েকবার ডানে-বাঁয়ে টানলেন এবং একসময় জানালেন, উত্তরটি ১৫.৯৯।
পদার্থবিদ তাঁর টেকনিক্যাল রেফারেন্স বইয়ের পাতা উল্টিয়ে পেছনটা দেখে বললেন, এর মান ১৫.৯৮ ও ১৬.০২-এর মধ্যে।
গণিতবিদ কিছুক্ষণ মাথা চুলকিয়ে বললেন, আমি ঠিক এ মুহূর্তে জানাতে পারছি না উত্তরটি কত, তবে সবাইকে আশ্বস্ত করছি, এর একটি সুনির্দিষ্ট মান রয়েছে।
দার্শনিক স্মিত হেসে বললেন, ৪×৪ বলতে আসলে আপনি কী বোঝাতে চাইছেন?
যুক্তিবাদী বললেন, ৪×৪ ব্যাপারটি আরও সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন।
সমাজবিজ্ঞানী বললেন, আমি আসলে উত্তরটি জানি না, তবে ব্যাপারটি নিয়ে আলোচনা করা সমাজের জন্য একটি চমত্কার ব্যাপার।
মেডিকেলের ছাত্র হঠাত্ বলে ওঠে, গুণফলটি ঠিক ১৬।
সবাই অবাক হয়ে তার কাছে জানতে চান, এতটা নিশ্চিতভাবে ব্যাপারটি কীভাবে জানল!
ছাত্র উত্তর দেয়, ‘গুণফলটি আমার মুখস্থ ছিল।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:জন্মদিন ও পরিসংখ্যান
Next Post:মনে করি আমাদের হাতে…

Reader Interactions

Comments

  1. ঋষভ

    June 2, 2023 at 11:21 am

    খুব ভালো।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑