• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রেডিওর দর্শকদের সামনে স্বল্পবসনা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » রেডিওর দর্শকদের সামনে স্বল্পবসনা

বে ওয়াচখ্যাত পামেলা অ্যান্ডারসনকে সুন্দরী হিসেবে মেনে নিতে নিশ্চয়ই কারও আপত্তি থাকার কথা নয়। তো কান টানলে যেহেতু মাথা আসে, সেহেতু এই ফাঁকে একটা প্রবাদের কথা স্মরণ করা অবশ্য কর্তব্য-সুন্দরীদের মাথায় নাকি বুদ্ধিসুদ্ধি একটু কমই থাকে। আপনি সুন্দরী হলে রেগে যাবেন না, প্লিজ। পামেলার কাণ্ডটা দেখুন। মার্কিন মুলুকে মাঝেমধ্যেই বরফটরফ পড়ার কথা শোনা গেলেও পামেলা আপা যে এলাকায় থাকেন, সে এলাকা সব সময়ই মরুভূমির মতো উত্তপ্ত থাকে, এটা তাঁর জামাকাপড় দেখে নিশ্চয়ই সবাই অনুমান করতে পারেন। তো একবার রেডিওর প্রোগ্রাম ‘হাওয়ার্ড স্টার্ন শো’তে আমন্ত্রিত অতিথি হয়ে এলেন পামেলা। আলাপচারিতার এক ফাঁকে আরজে হাওয়ার্ডকে তিনি জানালেন, সিনেমা আর টেলিভিশনের পর্দায় যা-ই করে থাকেন না কেন, রেডিও জিনিসটাকে তিনি অনেক শ্রদ্ধা করেন। তাই কখনোই স্বল্পবসনা হয়ে রেডিওর দর্শকদের মুখোমুখি হওয়ার কথা তিনি ভাবতেই পারেন না।
যাক বাবা। এমনতর সুন্দরীরা আছেন বলেই না তাঁদের বুদ্ধিবিষয়ক প্রবাদটা দিন দিন এত পোক্ত হচ্ছে।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৯, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:আগাম ভবিষ্যদ্বাণী
Next Post:রান্না করুন পুষ্টিমান বজায় রেখে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑