• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গামছা বাইন্ধা রাখিলা কোথায় – সাখাওয়াত টিপু

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » গামছা বাইন্ধা রাখিলা কোথায় – সাখাওয়াত টিপু

হূদয় ঝুলিয়া আছে মেহেদির ডালে
তুমি হাত রাখ তোমার রক্তিম গালে
এমন কি পাতিয়াছ দেয়ালে দেয়ালে?

ধান দেখিয়া শালিক ছটফট করে
গামছা বাইন্ধা যেন রাখিয়াছ তারে
মন আজ বহিতেছে প্রেমের প্রবরে

কার কাছে গিয়া ঠেক রক্তমাংসসহ
জানা যদি যায় দেহের কত না দহ
বড় একা অবসরে সেই কথা কব

তুমি কি শুনিবে সখি রাতে বলে রাখি
ধরিয়া ধর না তবু না ধরার আঁখি
ধরা তো সরার জ্ঞান দিন কত বাকি

এত একা ছিল বলে মানুষ জাগছে
খুব জড় ছিল বলে হূদয় ভাগছে
গরীবের এক মন আকালে পাকছে

ধনের জগৎ তিতা তুমি কত মিতা
ধ্যানে আছ জ্ঞানে নাই এইরূপ সীতা
চুপ কেন থাকিতেছ প্রজ্ঞা পারমিতা

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৩, ২০১০

Category: কবিতা
Previous Post:বৈশাখ, মফস্বল ও অন্যান্য – নাজমীন মর্তুজা
Next Post:কবিতাবিষয়ক গল্প – তানিম হুমায়ুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑