• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৈশাখ, মফস্বল ও অন্যান্য – নাজমীন মর্তুজা

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » বৈশাখ, মফস্বল ও অন্যান্য – নাজমীন মর্তুজা

আজ এই মফস্বলে প্রজনন উৎসবে বেজে ওঠে বৈশাখী মাদল। ভেঙে যায় ভাতঘুম—আচ্ছন্ন শিশুর চিরসম্মোহন হাসি। রেশমিচুড়ি বাজে—জেগে ওঠে বক্ষমূলে সন্তানের লোভ।

আজ এই মফস্বলে জেগে ওঠে চড়কের গাছ—অশ্বত্থ পায় সবুজ যৌবন—ঈশান কোণে বেজে যায় কালো সাইকেল ক্রিং ক্রিং—গর্ভপাত করে কৃষাণি সকালের আলো অস্বীকার করে।

আজ এই মফস্বলে কড়া রৌদ্রে শুয়ে থাকে রমণী খড়বিছালীর পাটে—দৈবকামের ফুল ফোটে বিষণ্নতা মেশানো নাগেশ্বর গাছে—রাস্তার পাশে পড়ে থাকে ভিখারি নারীর প্রেমথালা—অট্টালিকার কোণে কৃষ্ণের সাথে গল্প করে সুনির্বোধ বালা।

আজ এই মফস্বলে শ্রীরাধার মন নেই শরীরে—শরীর শুধু শরীরের জ্বালা।

এলো আবার বৈশাখী ডাক—হয়তো কর্কশ শব্দের স্রোতে মুছে যাবে নৈশব্দের কথোপকথন—আজ এই মফস্বলে।

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৩, ২০১০

Category: কবিতা
Previous Post:তোর কাছে আসব মাগো শিশুর মত
Next Post:গামছা বাইন্ধা রাখিলা কোথায় – সাখাওয়াত টিপু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑