• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লিংকনের ‘না’

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » লিংকনের ‘না’

আমেরিকার প্রেসিডেন্ট লিংকনের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির একজন আইনজীবী ফেডারেল কোর্টের বিচারক হওয়ার জন্য জ্বালিয়ে মারছিলেন। কিন্তু তাঁর দক্ষতার ওপর একটুও আস্থা ছিল না লিংকনের। কিন্তু তিনি আবার সরাসরি না-ও বলতে পারছিলেন না। তাই তিনি তাঁকে বোঝালেন যে আপাতত বিচারকের কোনো পদ খালি নেই বলে তাঁকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। মন খারাপ করে ওই আইনজীবী একদিন দেখেন, রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে একজন ফেডারেল বিচারকের লাশ ভেসে যাচ্ছে। তিনি দ্রুত হোয়াইট হাউসে পৌঁছে প্রেসিডেন্ট লিংকনকে বললেন, ‘এবার নিশ্চয় আর আমাকে বিচারক নিয়োগে কোনো সমস্যা নেই?’
প্রেসিডেন্ট লিংকন জানালেন, ‘আমি সত্যি খুব দুঃখিত, আপনি পৌঁছাতে একটু দেরি করে ফেলেছেন। যে আইনজীবী তাঁকে পানিতে পড়তে দেখেছেন, আমরা ইতিমধ্যে তাঁকে বিচারক নিযুক্ত করে ফেলেছি।’

সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ১৭, ২০০৮

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:আন্দালুশিয়ান দ্বন্দ্বযুদ্ধ
Next Post:মটর পনির

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑