• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পোচ ডিম ভুনা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » পোচ ডিম ভুনা

পোচ ডিম ভুনা

উপকরণ: ডিম ৪টি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, পানি ১ কাপ।

প্রণালি: প্রতিটি ডিম ফ্রাইপ্যানে তেল দিয়ে পোচ করে ভেজে তুলে রাখুন। ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ, আদাবাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, হলুদ-মরিচের গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলা কষা হলে এক কাপ পানি দিন। পানি ফুটে উঠলে তাতে একে একে পোচ করা ডিমগুলো দিন। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২২, ২০১০

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla RecipeTag: শাহানা পারভীন
Previous Post:রেফারি কোন দলে
Next Post:ভাজা ইলিশ মাছ

Reader Interactions

Comments

  1. hima akthar

    June 23, 2012 at 9:41 am

    ata ki alo diye kora jete pare

    Reply
  2. মাহবুবুর রহমান

    June 27, 2013 at 8:14 pm

    ‍েরসিপিটি আমার ভাল ‍েল‍েগ‍েছ। তাই আরো নতুন নতুন ‍েরসিপি চাই।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑