• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রেশমি জিলাপি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » ইফতার » রেশমি জিলাপি

রেশমি জিলাপি

উপকরণ: মাষকলাই ডাল ২৫০ গ্রাম, চালের গুঁড়া সিকি কাপ, ময়দা সিকি কাপ, চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, গোলাপজল ১ টেবিল-চামচ, ঘি বা তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালি: ডাল ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন খোসা না থাকে। ডাল মিহি করে বেটে নিতে হবে। চালের গুঁড়া ও ময়দা পানি দিয়ে ঘন করে গুলে ডালের সঙ্গে মিশিয়ে ৫-৬ ঘণ্টা ঢেকে রাখতে হবে। মিশ্রণকে ভালোভাবে ফেটিয়ে চিকন ফানেলে ভরে বড় ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে আড়াই প্যাঁচে দিয়ে জিলাপি মাঝারি আঁচে মচমচে করে ভেজে সিরায় দিতে হবে।
জিলাপি টসটসে হলে ঝাঁজরিতে করে উঠিয়ে পরিবেশন করতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১০

Category: ইফতার, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:সবজি পেঁয়াজু
Next Post:ফ্রুট ককটেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑