• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুনা খিচুড়ি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » ভাত পোলাউ বিরিয়ানি খিচুড়ি » ভুনা খিচুড়ি

ভুনা খিচুড়ি

উপকরণ: পোলাওয়ের চাল ২ কাপ। কাঁচামরিচ ৪,৫টি। মুগডাল ভাজা  আধা কাপ। সয়াবিন তেল ২ টেবিল-চামচ। সরিষার তেল আধা কাপ। জিরা অথবা পাচঁফোঁড়ন ১ চা-চামচ করে। এলাচ ও দারুচিনি ৪,৫ টুকরা। আদাকুচি ১ চা-চামচ। লবণ স্বাদ মতো।

পদ্ধতি: চাল ও ডাল আলাদা ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইতে সয়াবিন তেল দিয়ে জিরা  অথবা পাচঁফোড়ন, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ফোঁড়ন দিতে হবে। এরপর চাল দিয়ে ভাজতে থাকুন।

একটু পর ডাল দিয়ে ভাজতে হবে। চাল ও ডাল ভাজা ভাজা হয়ে আসলে সরিষার তেল দিয়ে আবার নেড়ে দিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে আসলে নামিয়ে আদাকুঁচি দিয়ে দমে রেখে দিতে হবে। এবার পরিবেশনের সময় কাঁচামরিচ ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন ।

রেসিপি দিয়েছেন সেরা রাঁধুনি প্রতিযোগি অসীত কর্মকার সুজন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
সৌজন্যে : বিডিনিউজ, 2016-10-06।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, ভাত পোলাউ বিরিয়ানি খিচুড়ি
Previous Post:লাবড়া
Next Post:মেঘনাদবধ কাব্যের পাঠক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑